শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৯৬

সূরা আল-আন'আম, আয়াত ৯৬ (৬:৯৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৪০

فَالِقُ ٱلْإِصْبَاحِ وَجَعَلَ ٱلَّيْلَ سَكَنًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ حُسْبَانًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনিই রাতের আবরণ বিদীর্ণ করে রঙ্গিন প্রভাতের উন্মেষকারী, তিনিই রাতকে বিশ্রামকাল এবং সূর্য ও চাঁদকে সময়ের নিরূপক করে দিয়েছেন; এটা হচ্ছে সেই পরম পরাক্রান্ত ও সর্ব পরিজ্ঞাতার (আল্লাহর) নির্ধারণ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত, মহাজ্ঞানীর নির্ধারণ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অন্ধকারের বুক চিরে ঊষার উন্মেষকারী; এবং তিনি রাতকে শান্তিদায়ক করেছেন আর সূর্য ও চন্দ্রকে গণনার জন্য । এটা পরাক্রমশালী জ্ঞানীর অগ্রে নিরূপণ ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[He is] the cleaver of daybreak and has made the night for rest and the sun and moon for calculation. That is the determination of the Exalted in Might, the Knowing.

Saheeh International