শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুমতাহিনাহ › আয়াত ১০
সূরা আল-মুমতাহিনাহ, আয়াত ১০ (৬০:১০) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا جَآءَكُمُ ٱلْمُؤْمِنَـٰتُ مُهَـٰجِرَٰتٍ فَٱمْتَحِنُوهُنَّ ۖ ٱللَّهُ أَعْلَمُ بِإِيمَـٰنِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَـٰتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى ٱلْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُوا۟ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا۟ بِعِصَمِ ٱلْكَوَافِرِ وَسْـَٔلُوا۟ مَآ أَنفَقْتُمْ وَلْيَسْـَٔلُوا۟ مَآ أَنفَقُوا۟ ۚ ذَٰلِكُمْ حُكْمُ ٱللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاওহেেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوٓا۟ঈমান এনেছbelieve
- إِذَاযখনWhen
- جَآءَكُمُতোমাদের কাাছে আসবেcome to you
- ٱلْمُؤْمِنَـٰتُমুমিন মহিলারাthe believing women
- مُهَـٰجِرَٰتٍۢমুহাজির হয়ে(as) emigrants
- فَٱمْتَحِنُوهُنَّ ۖতাদের তোমরা পরীক্ষা তখনthen examine them
- ٱللَّهُআল্লাহAllah
- أَعْلَمُখুব জানেন(is) most knowing
- بِإِيمَـٰنِهِنَّ ۖতাদের ঈমান সম্পর্কেof their faith
- فَإِنْযদিি অতএবAnd if
- عَلِمْتُمُوهُنَّতাদের তোমরা জানতে পারোyou know them
- مُؤْمِنَـٰتٍۢমুমিন রূপে(to be) believers
- فَلَاনা তখনthen (do) not
- تَرْجِعُوهُنَّতাদেরকে ফেরত দিওreturn them
- إِلَىদিকেto
- ٱلْكُفَّارِ ۖকাফিরদেরthe disbelievers
- لَاনাNot
- هُنَّতারা (মুমিন নারী)they
- حِلٌّۭহালাল(are) lawful
- لَّهُمْতাদের জন্য (কাফিরদের)for them
- وَلَاও নাand not
- هُمْতারাthey
- يَحِلُّونَহালালare lawful
- لَهُنَّ ۖতাদের জন্য(মুমিন নারী্দের)for them
- وَءَاتُوهُمতাদের দাও তোমরাBut give them
- مَّآযাwhat
- أَنفَقُوا۟ ۚতারা খরচ করেছেthey have spent
- وَلَاএবং নাইAnd not
- جُنَاحَগুনাহany blame
- عَلَيْكُمْতোমাদের উপরupon you
- أَنযেif
- تَنكِحُوهُنَّতাদের তোমরা বিবাহ করyou marry them
- إِذَآযখনwhen
- ءَاتَيْتُمُوهُنَّতাদের তোমরা দাওyou have given them
- أُجُورَهُنَّ ۚতাদের মোহরtheir (bridal) dues
- وَلَاএবং নাAnd (do) not
- تُمْسِكُوا۟তোমরা ধরে রেখhold
- بِعِصَمِবিবাহ বন্ধনto marriage bonds
- ٱلْكَوَافِرِকাফির স্ত্রীদের(with) disbelieving women
- وَسْـَٔلُوا۟ও তোমরা চাওbut ask (for)
- مَآযাwhat
- أَنفَقْتُمْতোমরা খরচ করেছyou have spent
- وَلْيَسْـَٔلُوا۟ও তারা চেয়ে নিবেand let them ask
- مَآযাwhat
- أَنفَقُوا۟ ۚতারা খরচ করেছেthey have spent
- ذَٰلِكُمْএটাThat
- حُكْمُনির্দেশ(is the) Judgment
- ٱللَّهِ ۖআল্লাহর(of) Allah
- يَحْكُمُতিনি ফয়সালা দেনHe judges
- بَيْنَكُمْ ۚতোমাদের মাঝেbetween you
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- عَلِيمٌসরবজ্ঞ(is) All-Knowing
- حَكِيمٌۭপ্রজ্ঞাময়All-Wise
অনুবাদ
হে মু’মিনগণ! তোমাদের নিকট মু’মিনা নারীরা দেশত্যাগী হয়ে এলে তোমরা তাদেরকে পরীক্ষা কর, আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পার যে, তারা মু’মিনা তাহলে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিয়ে দিওনা। মু’মিনা নারীরা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরেরা মু’মিনা নারীদের জন্য বৈধ নয়। কাফিরেরা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিবে। অতঃপর তোমরা তাদেরকে বিয়ে করলে কোন অপরাধ হবেনা, যদি তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখনা। তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চাবে এবং কাফিরেরা ফেরৎ চাবে যা তারা ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান; তিনি তোমাদের মধ্যে ফাইসালা করে থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে, তখন তাদেরকে পরীক্ষা কর। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। যদি তোমরা জান যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না। এরা কাফেরদের জন্যে হালাল নয় এবং কাফেররা এদের জন্যে হালাল নয়। কাফেররা যা ব্যয় করেছে, তা তাদের দিয়ে দাও। তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ, তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান; তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! যখন তোমাদের নিকট মুসলিম নারীগণ কুফরস্তান থেকে আপন ঘর-বাড়ী ছেড়ে আসে তখন তাদেরকে পরীক্ষা করো; আল্লাহ্ তাদের ঈমানের অবস্থা সম্পর্কে ভালো জানেন। অতঃপর যদি তোমরা জানতে পারো যে, তারা ঈমানদার, তবে তাদেরকে কাফিরদের নিকট ফেরত দিও না। না এরা তাদের জন্য হালাল, না তারা এদের জন্য হালাল। এবং তাদের কাফির স্বামীদেরকে দিয়ে দাও যা তাদের ব্যয় হয়েছে। এবং তোমাদের উপর কোন গুণাহ নেই তাদেরকে বিবাহ করে নিলে, যখন তাদের মহর তাদেরকে দিয়ে দাও আর কাফির নারীদের সাথে বিবাহের উপর চেয়ে নাও যা তোমাদের খরচ হয়েছে। এবং কাফিররাও চেয়ে নেবে যা তারা খরচ করেছে। এটা আল্লাহ্র হুকুম। তিনি তোমাদের মধ্যে মীমাংসা করেন এবং আল্লাহ্ জ্ঞান ও প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, when the believing women come to you as emigrants, examine [i.e., test] them. Allāh is most knowing as to their faith. And if you know them to be believers, then do not return them to the disbelievers; they are not lawful [wives] for them, nor are they lawful [husbands] for them. But give them [i.e., the disbelievers] what they have spent. And there is no blame upon you if you marry them when you have given them their due compensation [i.e., mahr]. And hold not to marriage bonds with disbelieving women, but ask for what you have spent and let them [i.e., the disbelievers] ask for what they have spent. That is the judgement of Allāh; He judges between you. And Allāh is Knowing and Wise.
Saheeh International