শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুমতাহিনাহ › আয়াত ৪
সূরা আল-মুমতাহিনাহ, আয়াত ৪ (৬০:৪) - শব্দে শব্দে অর্থ
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِىٓ إِبْرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذْ قَالُوا۟ لِقَوْمِهِمْ إِنَّا بُرَءَٰٓؤُا۟ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ ٱلْعَدَٰوَةُ وَٱلْبَغْضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَحْدَهُۥٓ إِلَّا قَوْلَ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ أَمْلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَىْءٍ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
শব্দে শব্দে অর্থ
- قَدْনিশ্চইIndeed
- كَانَتْরয়েছে(there) is
- لَكُمْতোমাদের জন্যfor you
- أُسْوَةٌআদর্শan example
- حَسَنَةٌۭউত্তমgood
- فِىٓমধ্যেin
- إِبْرَٰهِيمَইব্রাহীমেরIbrahim
- وَٱلَّذِينَও যারাand those
- مَعَهُۥٓতার সাথেwith him
- إِذْযখনwhen
- قَالُوا۟তারা বলেছিলোthey said
- لِقَوْمِهِمْতাদের জাতিকেto their people
- إِنَّاআমরা নিশ্চইIndeed, we
- بُرَءَٰٓؤُا۟নিঃ সম্পর্ক(are) disassociated
- مِنكُمْতোমাদের থেকেfrom you
- وَمِمَّاও যা থেকেand from what
- تَعْبُدُونَতোমরা ইবাদত করyou worship
- مِنমধ্য হতেfrom
- دُونِছাড়াbesides
- ٱللَّهِআল্লাহAllah
- كَفَرْنَاআমরা অস্বীকার করছিWe have denied
- بِكُمْতোমাদেরকেyou
- وَبَدَاও সৃষ্টি হলand has appeared
- بَيْنَنَاআমাদের মাঝেbetween us
- وَبَيْنَكُمُও তোমাদের মাঝেand between you
- ٱلْعَدَٰوَةُশত্রুতাenmity
- وَٱلْبَغْضَآءُও বিদ্বেষand hatred
- أَبَدًاচিরকালেরforever
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- تُؤْمِنُوا۟তোমরা ঈমান আনোyou believe
- بِٱللَّهِআল্লাহর উপরin Allah
- وَحْدَهُۥٓতার একারAlone
- إِلَّاতবে ব্যাতিক্রমExcept
- قَوْلَউক্তি(the) saying
- إِبْرَٰهِيمَইব্রাহীমের(of) Ibrahim
- لِأَبِيهِতার বাপের জন্যto his father
- لَأَسْتَغْفِرَنَّআমি ক্ষমা চাইব অবশ্যইSurely I ask forgiveness
- لَكَতোমার জন্যfor you
- وَمَآও নাbut not
- أَمْلِكُআমি সাধ্য রাখিI have power
- لَكَতোমার জন্যfor you
- مِنَহতেfrom
- ٱللَّهِআল্লাহAllah
- مِنকোনof
- شَىْءٍۢ ۖকিছুইanything
- رَّبَّنَاহে আমাদের রবOur Lord
- عَلَيْكَতোমার উপরupon You
- تَوَكَّلْنَاআমরা ভরসা করেছিwe put our trust
- وَإِلَيْكَও তোমাার দিকেand to You
- أَنَبْنَاআমরা অভিমুখীwe turn
- وَإِلَيْكَও তোমার কাছেইand to You
- ٱلْمَصِيرُপ্রত্যাবর্তন স্থল(is) the final return
অনুবাদ
তোমাদের জন্য ইবরাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে মানিনা। তোমাদের ও আমাদের মধ্যে শুরু হল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহয় ঈমান আন। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইবরাহীমের উক্তিঃ আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোন অধিকার রাখিনা। (ইবরাহীম ও তার অনুসারীগণ বলেছিল) হে আমাদের রাববঃ আমরাতো আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তনতো আপনারই নিকট।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমাদের জন্যে ইব্রাহীম ও তাঁর সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত কর, তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদের মানি না। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। কিন্তু ইব্রাহীমের উক্তি তাঁর পিতার উদ্দেশে এই আদর্শের ব্যতিক্রম। তিনি বলেছিলেনঃ আমি অবশ্যই তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করব। তোমার উপকারের জন্যে আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই। হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় তোমাদের জন্য উত্তম অনুসরণ (আদর্শ) ছিলো ইব্রাহীম ও তাঁর সাথীদের মধ্যে; যখন তারা আপন সম্প্রদায়কে বললো, ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি নারায এবং সেগুলোর প্রতিও, যেগুলোর তোমরা আল্লাহ্ ব্যতীত পূজা করছো; আমরা তোমাদেরকে অস্বীকার করেছি এবং আমাদের ও তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষভাব প্রকাশিত হয়ে গেছে চিরকালের জন্য, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহ্র উপর ঈমান আনবে না। কিন্তু ইব্রাহীমের আপন পিতাকে একথা বলা, ‘আমি অবশ্য তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো এবং আমি আল্লাহ্র সম্মুখে তোমার কোন উপকারের মালিক নই!’ হে আমাদের রব! আমরা তোমারই উপর নির্ভর করেছি আর তোমারই প্রতি প্রত্যাবর্তন করেছি এবং প্রত্যাবর্তন তো তোমার প্রতিই।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
There has already been for you an excellent pattern in Abraham and those with him, when they said to their people, "Indeed, we are disassociated from you and from whatever you worship other than Allāh. We have denied you, and there has appeared between us and you animosity and hatred forever until you believe in Allāh alone" - except for the saying of Abraham to his father, "I will surely ask forgiveness for you, but I have not [power to do] for you anything against Allāh. Our Lord, upon You we have relied, and to You we have returned, and to You is the destination.
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: আল্লাহর ওপরই ভরসা