শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুমতাহিনাহ › আয়াত ৫

সূরা আল-মুমতাহিনাহ, আয়াত ৫ (৬০:৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৪৯

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে আমাদের রাব্ব আপনি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র করবেননা, হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে ক্ষমা করুন! আপনিতো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে আমাদের রব! আমাদেরকে কাফিরদের পরীক্ষার মধ্যে নিক্ষেপ করো না! এবং আমাদেরকে ক্ষমা করো! হে আমাদের রব! নিশ্চয় তুমিই সম্মান ও প্রজ্ঞাময়’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Our Lord, make us not [objects of] torment for the disbelievers and forgive us, our Lord. Indeed, it is You who is the Exalted in Might, the Wise."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: কাফিরদের ফিতনা থেকে রক্ষা