শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুনাফিকুন › আয়াত ৯
সূরা আল-মুনাফিকুন, আয়াত ৯ (৬৩:৯) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُلْهِكُمْ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَـٰدُكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاওহেO
- ٱلَّذِينَযারাyou (who)
- ءَامَنُوا۟ঈমান এনেছোbelieve
- لَاনা(Let) not
- تُلْهِكُمْতোমাদের (যেন) গাফিল করেdivert you
- أَمْوَٰلُكُمْতোমাদের সম্পদগুলোyour wealth
- وَلَآও নাand not
- أَوْلَـٰدُكُمْতোমাদের সন্তানরাyour children
- عَنথেকেfrom
- ذِكْرِস্মরণ(the) remembrance
- ٱللَّهِ ۚআল্লাহর(of) Allah
- وَمَنএবং যেAnd whoever
- يَفْعَلْকরবেdoes
- ذَٰلِكَএটাthat
- فَأُو۟لَـٰٓئِكَঅতঃপর ঐসব লোকthen those
- هُمُতারাই[they]
- ٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত(are) the losers
অনুবাদ
হে মু’মিনগণ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাইতো ক্ষতিগ্রস্ত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ, না তোমাদের সন্তান-সন্ততি কোন কিছুই যেন তোমাদেরকে আল্লাহ্র স্মরণ থেকে উদাসীন না করে; এবং যে কেউ তেমন করে, তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, let not your wealth and your children divert you from the remembrance of Allāh. And whoever does that - then those are the losers.
Saheeh International