শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাগাবুন › আয়াত ৪

সূরা আত-তাগাবুন, আয়াত ৪ (৬৪:৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৫৬

يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন, তোমরা যা গোপন কর ও তোমরা যা প্রকাশ কর এবং তিনি অন্তর্যামী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে কর এবং যা প্রকাশ্যে কর। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনি জানেন যা কিছু আস্‌মানসমূহ ও যমীনে রয়েছে এবং জানেন যা কিছু তোমরা গোপন করো এবং প্রকাশ করো; আর আল্লাহ্‌ অন্তগুলোর কথা জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

He knows what is within the heavens and earth and knows what you conceal and what you declare. And Allāh is Knowing of that within the breasts.

Saheeh International