শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাগাবুন › আয়াত ৬

সূরা আত-তাগাবুন, আয়াত ৬ (৬৪:৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৫৬

ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ ۚ وَّٱسْتَغْنَى ٱللَّهُ ۚ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তা এ জন্য যে, তাদের নিকট যখন তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসহ আসতো তখন তারা বলতঃ মানুষই কি আমাদের পথের সন্ধান দিবে? অতঃপর তারা কুফরী করল ও মুখ ফিরিয়ে নিল; কিন্তু এতে আল্লাহর কিছু আসে যায়না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলীসহ আগমন করলে তারা বলতঃ মানুষই কি আমাদেরকে পথপ্রদর্শন করবে? অতঃপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এটা এ জন্য যে, তাদের নিকট তাদের রসূল সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসতেন, তখন তারা বলেছে, ‘মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে?’ সুতরাং তারা কাফির হয়েছে এবং ফিরে গেছে। আর আল্লাহ্‌ পরোয়া করেন নি। এবং আল্লাহ্‌ পরোয়াহীন, সমস্ত প্রশংসায় প্রশংসিত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

That is because their messengers used to come to them with clear evidences, but they said, "Shall human beings guide us?" and disbelieved and turned away. And Allāh dispensed [with them]; and Allāh is Free of need and Praiseworthy.

Saheeh International