শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাহরিম › আয়াত ৩

সূরা আত-তাহরিম, আয়াত ৩ (৬৬:৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৬০

وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ إِلَىٰ بَعْضِ أَزْوَٰجِهِۦ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ وَأَظْهَرَهُ ٱللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُۥ وَأَعْرَضَ عَنۢ بَعْضٍ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتْ مَنْ أَنۢبَأَكَ هَـٰذَا ۖ قَالَ نَبَّأَنِىَ ٱلْعَلِيمُ ٱلْخَبِيرُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন নাবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিল, অতঃপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল এবং আল্লাহ নাবীকে তা জানিয়ে দিয়েছিলেন তখন নাবী এই বিষয়ে কিছু ব্যক্ত করল এবং কিছু অব্যক্ত রাখল। যখন নাবী তা তার সেই স্ত্রীকে জানালো তখন সে বললঃ কে আপনাকে এটা অবহিত করল? নাবী বললঃ আমাকে অবহিত করেছেন তিনি যিনি সর্বজ্ঞ, সম্যক অবহিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন নবী তাঁর একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন, অতঃপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না। নবী যখন তা স্ত্রীকে বললেন, তখন স্ত্রী বললেনঃ কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? নবী বললেন,ঃ যিনি সর্বজ্ঞ, ওয়াকিফহাল, তিনি আমাকে অবহিত করেছেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন নবী আপন এক বিবিকে একটা গোপন কথা বলেছিলেন; অতঃপর যখন সে তা প্রকাশ করে দিলো, আর আল্লাহ্‌ও তা নবীর নিকট প্রকাশ করে দিলেন। অতঃপর নবী সে বিষয়ে কিছু ব্যক্ত করলেন এবং কিছু এড়িয়ে গেলেন। সুতরাং যখন নবী তাকে সে সম্পর্কে খবর দিলেন, তখন সে বললো, ‘হুযূরকে কে বলেছেন? এরশাদ করলেন, ‘আমাকে যিনি সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবহিত তিনি বলেছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [remember] when the Prophet confided to one of his wives a statement; and when she informed [another] of it and Allāh showed it to him, he made known part of it and ignored a part. And when he informed her about it, she said, "Who told you this?" He said, "I was informed by the Knowing, the Aware."

Saheeh International