শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাহরিম › আয়াত ৪

সূরা আত-তাহরিম, আয়াত ৪ (৬৬:৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৬০

إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا ۖ وَإِن تَظَـٰهَرَا عَلَيْهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوْلَىٰهُ وَجِبْرِيلُ وَصَـٰلِحُ ٱلْمُؤْمِنِينَ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ بَعْدَ ذَٰلِكَ ظَهِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর যেহেতু তোমাদের হৃদয় ঝুকে পড়েছে (তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন)। কিন্তু তোমরা যদি নাবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা কর তাহলে জেনে রেখ যে, আল্লাহই তার বন্ধু এবং জিবরাঈল ও সৎ আমলকারী মু’মিনগণও; উপরন্ত অন্যান্য মালাইকা/ফেরেশতারাও তার সাহায্যকারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা কর, তবে ভাল কথা। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর, তবে জেনে রেখ আল্লাহ জিবরাঈল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তাঁর সহায়। উপরন্তুত ফেরেশতাগণও তাঁর সাহায্যকারী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(হে) নবীর বিবিদ্বয়! যদি আল্লাহ্‌র দিকে তোমরা প্রত্যাবর্তন করো, যেহেতু নিশ্চয় তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে এবং যদি তাঁর ব্যাপারে তোমরা জোট বাধো, (একে অপরকে সাহায্য করো,) তবে নিশ্চয় আল্লাহ্‌ তাঁর সাহায্যকারী এবং জিবরাঈল ও সৎকর্মপরায়ণ মু’মিনগণ! এবং এরপর ফিরিশ্‌তাগণ সাহায্যকারী রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

If you two [wives] repent to Allāh, [it is best], for your hearts have deviated. But if you cooperate against him - then indeed Allāh is his protector, and Gabriel and the righteous of the believers and the angels, moreover, are [his] assistants.

Saheeh International