শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাহরিম › আয়াত ৫

সূরা আত-তাহরিম, আয়াত ৫ (৬৬:৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৬০

عَسَىٰ رَبُّهُۥٓ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُۥٓ أَزْوَٰجًا خَيْرًا مِّنكُنَّ مُسْلِمَـٰتٍ مُّؤْمِنَـٰتٍ قَـٰنِتَـٰتٍ تَـٰٓئِبَـٰتٍ عَـٰبِدَٰتٍ سَـٰٓئِحَـٰتٍ ثَيِّبَـٰتٍ وَأَبْكَارًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যদি নাবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তাহলে তার রাব্ব সম্ভবতঃ তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী যারা হবে আত্মসমর্পনকারিণী, বিশ্বাসিনী, আনুগত্যকারিনী, তাওবাহকারিনী, ইবাদাতকারিনী, সিয়াম পালনকারিণী, অকুমারী এবং কুমারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবতঃ তাঁর পালনকর্তা তাঁকে পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ঈমানদার, নামাযী তওবাকারিণী, এবাদতকারিণী, রোযাদার, অকুমারী ও কুমারী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তাঁর রবের জন্য এটা সম্ভব যে, যদি তিনি (নবী) তোমাদেরকে তালাক্ব দিয়ে দেন, তবে তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম বিবি প্রদান করবেন- যারা অনুগত ঈমানদার, আদবসম্পন্ন, তাওবাকারী, ইবাদতকারী, রোযাদার, অকুমারী ও কুমারী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Perhaps his Lord, if he divorced you [all], would substitute for him wives better than you - submitting [to Allāh], believing, devoutly obedient, repentant, worshipping, and traveling - [ones] previously married and virgins.

Saheeh International