শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুলক › আয়াত ১৯

সূরা আল-মুলক, আয়াত ১৯ (৬৭:১৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৩

أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَـٰٓفَّـٰتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَـٰنُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি লক্ষ্য করেনা তাদের উর্ধ্বদেশে বিহঙ্গকূলের প্রতি, যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা কি নিজেদের উপরে পাখীগুলোকে দেখে নি? সেগুলো পাখা বিস্তার করে ও সংকুচিত করে। সেগুলোকে কেউ স্থির রাখে না রহমান ব্যতীত। নিশ্চয় তিনি সবকিছু দেখেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing.

Saheeh International