শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুলক › আয়াত ৩

সূরা আল-মুলক, আয়াত ৩ (৬৭:৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬২

ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَـٰوَٰتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَـٰنِ مِن تَفَـٰوُتٍ ۖ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবেনা; আবার দেখ, কোন ত্রুটি দেখতে পাও কি?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যিনি সপ্ত আস্‌মান সৃষ্টি করেছেন একটার উপর অপরটা; তুমি রহমানের সৃষ্টিতে কি পার্থক্য দেখছো? সুতরাং দৃষ্টি উঠিয়ে দেখো তুমি কি কোন ফাটল দেখতে পাচ্ছো?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[And] who created seven heavens in layers. You do not see in the creation of the Most Merciful any inconsistency. So return [your] vision [to the sky]; do you see any breaks?

Saheeh International