শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১০

সূরা আল-আ'রাফ, আয়াত ১০ (৭:১০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫১

وَلَقَدْ مَكَّنَّـٰكُمْ فِى ٱلْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَـٰيِشَ ۗ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর নিশ্চয়ই আমি তোমাদেরকে ভূ-পৃষ্ঠে প্রতিষ্ঠিত করেছি এবং আমি তোমাদের জন্য ওতে জীবিকা নির্বাহের উপকরণসমূহ সৃষ্টি করেছি, তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয় আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি আর তোমাদের জন্য ওটার মধ্যে জীবন ধারণের সামগ্রী তৈরী করেছি, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We have certainly established you upon the earth and made for you therein ways of livelihood. Little are you grateful.

Saheeh International