শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১১

সূরা আল-আ'রাফ, আয়াত ১১ (৭:১১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫১

وَلَقَدْ خَلَقْنَـٰكُمْ ثُمَّ صَوَّرْنَـٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ ٱلسَّـٰجِدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে রূপ দান করেছি, তারপর আমি মালাইকাদেরকে/ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি - তোমরা আদমকে সাজদাহ কর। তখন ইবলীস ছাড়া সবাই সাজদাহ করল, যারা সাজদাহ করল সে তাদের অন্তর্ভুক্ত হলনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের নমূনা তৈরী করেছি, তাঁরপর আমি ফিরিশতাদেরকে বলেছি, ‘আদমকে সাজদা করো’। তখন তাদের সকলেই সাজদারত হলো, কিন্তু ইবলীস; সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We have certainly created you, [O mankind], and given you [human] form. Then We said to the angels, "Prostrate to Adam"; so they prostrated, except for Iblees. He was not of those who prostrated.

Saheeh International