শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৯

সূরা আল-আ'রাফ, আয়াত ৯ (৭:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫১

وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُم بِمَا كَانُوا۟ بِـَٔايَـٰتِنَا يَظْلِمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যাদের পাল্লা হালকা হবে, তারা হবে সেই সব লোক যারা নিজেদের ধ্বংস ও ক্ষতি নিজেরাই করেছে। কেননা তারা আমার নিদর্শনসমূহকে (আয়াত) প্রত্যাখ্যান করত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই হচ্ছে ওই সব লোক, যারা নিজেদের সত্তাকে ক্ষতির মধ্যে ফেলেছে ওই সব সীমালঙ্ঘনের পরিণাম স্বরূপ যা আমার আয়াতসমূহের মধ্যে করতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those whose scales are light - they are the ones who will lose themselves for what injustice they were doing toward Our verses.

Saheeh International