শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১০৩

সূরা আল-আ'রাফ, আয়াত ১০৩ (৭:১০৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৩

ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَـٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর আমি মূসাকে আমার আয়াত ও নিদর্শনসহ ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট পাঠালাম, কিন্তু তারা যুলম করল। সুতরাং এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা তুমি লক্ষ্য কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুতঃ ওরা তাঁর মোকাবেলায় কুফরী করেছে। সুতরাং চেয়ে দেখ, কি পরিণতি হয়েছে অনাচারীদের।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর আমি মূসাকে তাদের পর আমার নিদর্শনসমূহ সহকারে ফির’আউন ও তাঁর রাজন্যবর্গের প্রতি প্রেরণ করেছি; অতঃপর তারা সেই নিদর্শনগুলোর প্রতি অবিচার করেছে। সুতরাং দেখো, কী পরিণাম হয়েছে ফ্যাসাদকারীদের!

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then We sent after them Moses with Our signs to Pharaoh and his establishment, but they were unjust toward them. So see how was the end of the corrupters.

Saheeh International