শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১০৫

সূরা আল-আ'রাফ, আয়াত ১০৫ (৭:১০৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৪

حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া আর কিছুই বলবনা, আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। সুতরাং বানী ইসরাঈলকে আমার সাথে যেতে দাও।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদেগারের নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনী ইসরাঈলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আমার জন্য এটাই শোভা পায় যে, আল্লাহ্‌ সম্বন্ধে শুধু সত্য কথাই বলবো। আমি তোমাদের সবার নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি; সুতরাং বনী ইস্রাঈলকে আমার সাথে ছেড়ে দাও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Who is] obligated not to say about Allāh except the truth. I have come to you with clear evidence from your Lord, so send with me the Children of Israel."

Saheeh International