শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১১৭

সূরা আল-আ'রাফ, আয়াত ১১৭ (৭:১১৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৪

۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি মূসার নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ কর। মূসা তা নিক্ষেপ করলে ওটা (এক বিরাট অজগর হয়ে) সহসা ওদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি মূসার প্রতি ওহী পাঠালাম, ‘তুমি আপন লাঠি নিক্ষেপ করো’। সুতরাং তৎক্ষণাৎ তা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We inspired to Moses, "Throw your staff," and at once it devoured what they were falsifying.

Saheeh International