শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১২৬

সূরা আল-আ'রাফ, আয়াত ১২৬ (৭:১২৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৫

وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَـٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি আমাদের মধ্যে এছাড়া কোনই দোষ পাচ্ছনা যে, আমাদের কাছে যখন আমাদের রবের নিদর্শনাবলী এসে গেল তখন আমরা ঈমান এনেছি। হে আমাদের রাব্ব! আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলিম রূপে আমাদের মৃত্যু দান করুন!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বস্তুতঃ আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদেগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তোমার নিকট আমাদের কি মন্দ লেগেছে? এটাই নয় কি যে, আমরা আমাদের রবের নিদর্শনগুলোর উপর ঈমান এনেছি, যখন সেগুলো আমাদের নিকট এসেছে? হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে মুসলমানরূপে উঠাও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And you do not resent us except because we believed in the signs of our Lord when they came to us. Our Lord, pour upon us patience and let us die as Muslims [in submission to You]."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: ধৈর্য ও মুসলিম অবস্থায় মৃত্যু