শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৩৩
সূরা আল-আ'রাফ, আয়াত ১৩৩ (৭:১৩৩) - শব্দে শব্দে অর্থ
فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَـٰتٍ مُّفَصَّلَـٰتٍ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا مُّجْرِمِينَ
শব্দে শব্দে অর্থ
- فَأَرْسَلْنَاঅতঃপর পাঠালাম আমরাSo We sent
- عَلَيْهِمُউপর তাদেরon them
- ٱلطُّوفَانَবন্যাthe flood
- وَٱلْجَرَادَও পঙ্গপালand the locusts
- وَٱلْقُمَّلَও উকুনand the lice
- وَٱلضَّفَادِعَও ব্যাঙand the frogs
- وَٱلدَّمَও রক্তand the blood
- ءَايَـٰتٍۢনিদর্শনরূপে(as) signs
- مُّفَصَّلَـٰتٍۢ(পৃথক পৃথক ভাবেও) স্পষ্টmanifest
- فَٱسْتَكْبَرُوا۟তবুও তারা অহংকার করলোbut they showed arrogance
- وَكَانُوا۟এবং তারা ছিলোand they were
- قَوْمًۭاসম্প্রদায়a people
- مُّجْرِمِينَঅপরাধীcriminal
অনুবাদ
অতঃপর আমি তাদের উপর প্লাবণ, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত ধারার শাস্তি পাঠিয়ে ক্লিষ্ট করি, ওগুলি ছিল আমার সুস্পষ্ট নিদর্শন, কিন্তু তারা শেষ পর্যন্ত দাম্ভিকতা ও অহংকারেই মেতে রইল, তারা ছিল একটি অপরাধী জাতি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকল। বস্তুতঃ তারা ছিল অপরাধপ্রবণ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আমি প্রেরণ করেছি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, ঘুণ (অথবা উকূন বা ক্ষুদ্র কীট বিশেষ), ব্যাঙ এবং রক্ত। পৃথক পৃথক নিদর্শনসমূহ; তবুও তারা অহংকার করলো এবং তারা অপরাধী সম্প্রদায় ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So We sent upon them the flood and locusts and lice and frogs and blood as distinct signs, but they were arrogant and were a criminal people.
Saheeh International