শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৩৭

সূরা আল-আ'রাফ, আয়াত ১৩৭ (৭:১৩৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬৬

وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَـٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَـٰرِبَهَا ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যে জাতিকে দুর্বল ও দীনহীন ভাবা হত আমি তাদেরকে আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই, আর বানী ইসরাঈল জাতি সম্পর্কে তোমার রবের শুভ ও কল্যাণময় বাণী (প্রতিশ্রুতি) পূর্ণ হল যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। আর ফির‘আউন ও তার সম্প্রদায়ের কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদসমূহকে আমি ধ্বংসস্তুপে পরিণত করেছি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যাদেরকে দুর্বল মনে করা হত তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এ ভুখন্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনী-ইসরাঈলদের জন্য তাদের ধৈর্য্যধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছে সে সবকিছু যা তৈরী করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি ওই সম্প্রদায়কে, যাদেরকে দমিয়ে রাখা হয়েছিলো, ওই ভূ-খণ্ডের পূর্ব পশ্চিমের মালিক করেছি, যা’তে আমি বরকত রেখেছি; এবং তোমার রবের উত্তম প্রতিশ্রুতি বনী ইস্রাঈলের উপর পূর্ণ হয়েছে; তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ; আর আমি ধ্বংস করে দিয়েছি যা কিছু ফির’আউন ও তাঁর সম্প্রদায় গড়তো এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We caused the people who had been oppressed to inherit the eastern regions of the land and the western ones, which We had blessed. And the good word [i.e., decree] of your Lord was fulfilled for the Children of Israel because of what they had patiently endured. And We destroyed [all] that Pharaoh and his people were producing and what they had been building.

Saheeh International