শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪১
সূরা আল-আ'রাফ, আয়াত ১৪১ (৭:১৪১) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ أَنجَيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং (স্মরণ করো) যখনAnd when
- أَنجَيْنَـٰكُمআমরা উদ্ধার করেছিলাম তোমাদেরWe saved you
- مِّنْহতেfrom
- ءَالِঅনুসারীদের(the) people
- فِرْعَوْنَফিরাউনের(of) Firaun
- يَسُومُونَكُمْযন্ত্রণা দিতো তোমাদেরকেwho were afflicting you
- سُوٓءَনিকৃষ্ট(with) worst
- ٱلْعَذَابِ ۖশাস্তি(of) torment
- يُقَتِّلُونَতারা হত্যা করতোthey were killing
- أَبْنَآءَكُمْপুত্রদেরকে তোমাদেরyour sons
- وَيَسْتَحْيُونَও তারা জীবিত রাখতোand letting live
- نِسَآءَكُمْ ۚনারীদেরকে তোমাদেরyour women
- وَفِىও (ছিলো) মধ্যেAnd in
- ذَٰلِكُمএরthat
- بَلَآءٌۭপরীক্ষা(was) a trial
- مِّنপক্ষ হতেfrom
- رَّبِّكُمْরবের তোমাদেরyour Lord
- عَظِيمٌۭবড়great
অনুবাদ
স্মরণ কর সেই সময়টির কথা, যখন আমি তোমাদেরকে ফির‘আউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি, যারা তোমাদেরকে অতিশয় মর্মান্তিক, কষ্টদায়ক ও ন্যাক্কারজনক শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি; তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র-সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদেগারের বিরাট পরীক্ষা রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফির’আউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিতো; তোমাদের পূত্র সন্তানদেরকে হত্যা করতো এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখতো। আর সেটার মধ্যে তোমাদের রবের মহা অনুগ্রহ রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [recall, O Children of Israel], when We saved you from the people of Pharaoh, [who were] afflicting you with the worst torment - killing your sons and keeping your women alive. And in that was a great trial from your Lord.
Saheeh International