শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৪৩
সূরা আল-আ'রাফ, আয়াত ১৪৩ (৭:১৪৩) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَـٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَـٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَـٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّاএবং যখনAnd when
- جَآءَআসলোcame
- مُوسَىٰমূসাMusa
- لِمِيقَـٰتِنَاমধ্যে আমাদের নির্ধারিত সময়েরto Our appointed place
- وَكَلَّمَهُۥও তার সাথে কথা বললেনand spoke to him
- رَبُّهُۥতাঁর রবhis Lord
- قَالَসে বললোhe said
- رَبِّহে আমার রবO my Lord
- أَرِنِىٓআমাকে দেখা দাওShow me
- أَنظُرْ(যেন) আমি দেখি(that) I may look
- إِلَيْكَ ۚআপনার প্রতিat You
- قَالَ(আল্লাহ তা'লা) বললেনHe said
- لَنকখনও নাNever
- تَرَىٰنِىতুমি আমাকে দেখতে পারবেyou (can) see Me
- وَلَـٰكِنِকিন্তুbut
- ٱنظُرْতুমি লক্ষ্য করোlook
- إِلَىদিকেat
- ٱلْجَبَلِপাহাড়টিরthe mountain
- فَإِنِঅতঃপর যদি[then] if
- ٱسْتَقَرَّস্হির থাকে তাit remains
- مَكَانَهُۥতার জায়গায় (পাহাড়)in its place
- فَسَوْفَতবে শীঘ্রইthen
- تَرَىٰنِى ۚআমাকে তুমি দেখতে পারবেyou (will) see Me
- فَلَمَّاঅতঃপর যখনBut when
- تَجَلَّىٰজ্যোতি প্রকাশ করলেনrevealed (His) Glory
- رَبُّهُۥতার রবhis Lord
- لِلْجَبَلِউপর পাহাড়টিরto the mountain
- جَعَلَهُۥকরে দিলো তাHe made it
- دَكًّۭاচূর্ণ-বিচূর্নcrumbled to dust
- وَخَرَّএবং পড়ে গেলোand fell down
- مُوسَىٰমূসাMusa
- صَعِقًۭا ۚঅজ্ঞান হয়েunconscious
- فَلَمَّآঅতঃপর যখনAnd when
- أَفَاقَচেতনা পেলোhe recovered
- قَالَসে বললোhe said
- سُبْحَـٰنَكَতুমি মহিমাময়Glory be to You
- تُبْتُআমি তওবা করছিI turn (in repentance)
- إِلَيْكَকাছে তোমারto you
- وَأَنَا۠এবং আমি (হচ্ছি)and I am
- أَوَّلُপ্রথম(the) first
- ٱلْمُؤْمِنِينَমু'মিন(of) the believers
অনুবাদ
মূসা যখন নির্ধারিত স্থানে উপস্থিত হল, তখন তার রাব্ব তার সাথে কথা বললেন। সে তখন নিবেদন করলঃ হে আমার রাব্ব! আপনি আমাকে দর্শন দিন। আল্লাহ বললেনঃ তুমি আমাকে আদৌ দেখতে পারবেনা, তবে তুমি ঐ পাহাড়ের দিকে তাকাও। যদি ঐ পাহাড় স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর তার রাব্ব যখন পাহাড়ে জ্যোতিস্মান হলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। যখন চেতনা ফিরে এলো তখন সে বললঃ আপনি মহিমাময়, আপনার পবিত্র সত্তার কাছে আমি তাওবাহ করছি এবং আমিই সর্বপ্রথম ঈমান আনলাম।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারপর মূসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাযির হলেন এবং তাঁর সাথে তার পরওয়ারদেগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দীদার আমাকে দাও, যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কস্মিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাক, সেটি যদি স্বস্থানে দঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল; বললেন, হে প্রভু! তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমিই সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন মূসা আমার ওয়াদার পর হাযির হলো এবং তাঁর সাথে তাঁর রব কথা বললেন, (তখন) আরয করলেন, ‘হে আমার রব! আমাকে আপন দর্শন দাও! আমি তোমাকে দেখবো’। (তিনি) বললেন, ‘তুমি আমাকে কখনো দেখতে পারবে না; বরং এ পাহাড়ের প্রতি দেখো। এটা যদি স্বস্থানে স্থির থাকে, তবে তুমি অবিলম্বে আমাকে দেখে নেবে’। অতঃপর যখন তাঁর রব পাহাড়ের উপর আপন নূর বিচ্ছুরিত করলেন, তখন তা সেটাকে চূর্ণ-বিচূর্ণ করে দিলো, আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলো। অতঃপর যখন জ্ঞান ফিরে এলো (তখন) বললো, ‘পবিত্রতা তোমার, আমি তোমারই প্রতি প্রত্যাবর্তন করলাম এবং আমি সবার মধ্যে প্রথম মুসলমান।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Moses arrived at Our appointed time and his Lord spoke to him, he said, "My Lord, show me [Yourself] that I may look at You." [Allāh] said, "You will not see Me, but look at the mountain; if it should remain in place, then you will see Me." But when his Lord appeared to the mountain, He rendered it level, and Moses fell unconscious. And when he awoke, he said, "Exalted are You! I have repented to You, and I am the first [among my people] of the believers."
Saheeh International