শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৫০
সূরা আল-আ'রাফ, আয়াত ১৫০ (৭:১৫০) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَـٰنَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّاএবং যখনAnd when
- رَجَعَপ্রত্যাবর্তন করলোreturned
- مُوسَىٰٓমূসাMusa
- إِلَىٰনিকটto
- قَوْمِهِۦতার জাতিরhis people
- غَضْبَـٰنَরাগান্বিত হয়েangry
- أَسِفًۭاদুঃখিত অবস্হায়and grieved
- قَالَসে বললোhe said
- بِئْسَمَاকত নিকৃষ্টইEvil is what
- خَلَفْتُمُونِىতোমরা আমার প্রতিনিধিত্ব করেছোyou have done in my place
- مِنۢথেকেfrom
- بَعْدِىٓ ۖআমার পরafter me
- أَعَجِلْتُمْকি তোমরা তাড়াহুড়া করেছোWere you impatient
- أَمْرَআদেশের(over the) matter
- رَبِّكُمْ ۖতোমাদের রবের(of) your Lord
- وَأَلْقَىএবং ফেলে দিলোAnd he cast down
- ٱلْأَلْوَاحَফলকগুলোthe tablets
- وَأَخَذَএবং ধরলোand seized
- بِرَأْسِসহ মাথার (চুল)by head
- أَخِيهِভাইয়ের তারhis brother
- يَجُرُّهُۥٓটানলো তাকেdragging him
- إِلَيْهِ ۚদিকে তারto himself
- قَالَ(তখন) সে বললোHe said
- ٱبْنَছেলেO son
- أُمَّমায়ের (অর্থাৎ হে ভাই)(of) my mother
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلْقَوْمَএ জাতিthe people
- ٱسْتَضْعَفُونِىআমাকে দুর্বল মনে করেছিলোconsidered me weak
- وَكَادُوا۟ও উপক্রম হয়েছিলোand were about to
- يَقْتُلُونَنِىআমাকে তারা হত্যা করবেkill me
- فَلَاঅতএব নাSo (let) not
- تُشْمِتْহাসতে দিওrejoice
- بِىَউপর আমারover me
- ٱلْأَعْدَآءَশত্রুদেরকেthe enemies
- وَلَاএবং নাand (do) not
- تَجْعَلْنِىআমাকে গণ্য করোplace me
- مَعَঅন্তর্ভুক্তwith
- ٱلْقَوْمِসম্প্রদায়েরthe people
- ٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারী(who are) wrongdoing
অনুবাদ
মূসা রাগাম্বিত বিক্ষুদ্ধ অবস্থায় নিজ জাতির নিকট ফিরে এসে বললঃ আমার চলে যাওয়ার পর তোমরা কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ, তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করতে গেলে? অতঃপর সে ফলকগুলি ফেলে দিল এবং স্বীয় ভাইয়ের মস্তক (চুল) ধরে নিজের দিকে টানতে লাগল। সে (হারূন) বললঃ হে আমার মাতার পুত্র! এই লোকগুলি আমাকে পরাভূত করে ফেলেছিল এবং আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। অতএব তুমি আমাকে শক্র সমক্ষে হাস্যস্পদ করনা, আর এই যালিম লোকদের মধ্যে আমাকে গণ্য করনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারপর যখন মূসা নিজ সম্প্রদায়ে ফিরে এলেন রাগাম্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করেছ। তোমরা নিজ পরওয়ারদেগারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে এবং সে তখতীগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল। সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না। আর আমাকে জালিমদের সারিতে গন্য করো না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করলো রাগে পরিপূর্ণ ও ক্ষুব্ধাবস্থায়, বললো, ‘তোমরা আমার পরে আমার কতই নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো! তোমরা কি তোমাদের রবের নির্দেশের পূর্বে ত্বরা করলে?’ এবং ফলকগুলো ফেলে দিলো আর আপন ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানতে লাগলো। বললো, ‘হে আমার সহোদর! সম্প্রদায়ের লোকেরা আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করার উপক্রম হয়েছিলো। সুতরাং তুমি আমার উপর শত্রুদেরকে হাসিয়ো না এবং আমাকে যালিমদের অন্তুর্ভুক্ত করো না’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Moses returned to his people, angry and grieved, he said, "How wretched is that by which you have replaced me after [my departure]. Were you impatient over the matter of your Lord?" And he threw down the tablets and seized his brother by [the hair of] his head, pulling him toward him. [Aaron] said, "O son of my mother, indeed the people overpowered me and were about to kill me, so let not the enemies rejoice over me and do not place me among the wrongdoing people."
Saheeh International