শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৫৭
সূরা আল-আ'রাফ, আয়াত ১৫৭ (৭:১৫৭) - শব্দে শব্দে অর্থ
ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَـٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَـٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَـٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
শব্দে শব্দে অর্থ
- ٱلَّذِينَযারাThose who
- يَتَّبِعُونَঅনুসরণ করেfollow
- ٱلرَّسُولَরাসূলকেthe Messenger
- ٱلنَّبِىَّনাবীকেthe Prophet
- ٱلْأُمِّىَّনিরক্ষরthe unlettered
- ٱلَّذِىযারwhom
- يَجِدُونَهُۥতারা (উল্লেখ) পায় তারthey find him
- مَكْتُوبًاলিখিত অবস্থায়written
- عِندَهُمْকাছে তাদেরwith them
- فِىমধ্যেin
- ٱلتَّوْرَىٰةِতাওরাতেরthe Taurat
- وَٱلْإِنجِيلِও ইনজীলেand the Injeel
- يَأْمُرُهُمসে নির্দেশ দেয় তাদেরHe commands them
- بِٱلْمَعْرُوفِসৎ কাজেরto the right
- وَيَنْهَىٰهُمْও নিষেধ করে তাদেরand forbids them
- عَنِহতেfrom
- ٱلْمُنكَرِঅসৎ কাজthe wrong
- وَيُحِلُّও বৈধ করেand he makes lawful
- لَهُمُজন্যে তাদেরfor them
- ٱلطَّيِّبَـٰتِপাক-বস্তু গুলোকেthe pure things
- وَيُحَرِّمُও নিষিদ্ধ করেand makes unlawful
- عَلَيْهِمُউপর তাদেরfor them
- ٱلْخَبَـٰٓئِثَঅপবিত্র জিনিসগুলোকেthe impure things
- وَيَضَعُএবং নামিয়ে দেয়and he relieves
- عَنْهُمْথেকে তাদেরfrom them
- إِصْرَهُمْভার তাদেরtheir burden
- وَٱلْأَغْلَـٰلَও শৃংখলসমূহand the fetters
- ٱلَّتِىযাwhich
- كَانَتْছিলোwere
- عَلَيْهِمْ ۚউপর তাদেরupon them
- فَٱلَّذِينَঅতএব যারাSo those who
- ءَامَنُوا۟ঈমান আনেbelieve
- بِهِۦউপর তারin him
- وَعَزَّرُوهُও সম্মান করে তাকেand honor him
- وَنَصَرُوهُও তারা সাহায্য করে তাকেand help him
- وَٱتَّبَعُوا۟এবং অনুসরণ করেand follow
- ٱلنُّورَআলোরthe light
- ٱلَّذِىٓযাwhich
- أُنزِلَনামানো হয়েছেhas been sent down
- مَعَهُۥٓ ۙসাথে তারwith him
- أُو۟لَـٰٓئِكَঐসব লোকThose (are)
- هُمُতারাই[they]
- ٱلْمُفْلِحُونَসফলকামthe successful ones
অনুবাদ
যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইঞ্জীল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করে, আর তাদের উপর চাপানো বোঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করে। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে, তাকে সম্মান করে এবং সাহায্য করে ও সহানুভূতি প্রকাশ করে, আর সেই আলোকের অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই (ইহকালে ও পরকালে) সাফল্য লাভ করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সেসমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মী নবী, যাঁর সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব লোক, যারা দাসত্ব করবে এ পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতা রসূলের, যাঁকে লিপিবদ্ধ পাবে নিজেদের নিকট তাওরীত ও ইন্জীলের মধ্যে; তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেবেন এবং অসৎ কাজে বাধা দেবেন, আর পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করবেন এবং অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন; আর তাদের উপর থেকে ওই কঠিন কষ্টের বোঝা ও গলার শৃংখল যা তাদের উপর ছিলো, নামিয়ে অপসারিত করবেন। সুতরাং ওই সব লোক, যারা তাঁর উপর ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং ওই নূরের অনুসরণ করে, যা তাঁর সাথে অবতীর্ণ হয়েছে তারাই সফলকাম হয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Those who follow the Messenger, the unlettered prophet, whom they find written [i.e., described] in what they have of the Torah and the Gospel, who enjoins upon them what is right and prohibits them from what is wrong and makes lawful for them what is good and forbids them from what is evil and relieves them of their burden and the shackles which were upon them. So they who have believed in him, honored him, supported him and followed the light which was sent down with him - it is those who will be the successful.
Saheeh International