শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৫৮
সূরা আল-আ'রাফ, আয়াত ১৫৮ (৭:১৫৮) - শব্দে শব্দে অর্থ
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَـٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- يَـٰٓأَيُّهَاহেO
- ٱلنَّاسُমানবমন্ডলীmankind
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed I am
- رَسُولُরাসূল(the) Messenger
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- إِلَيْكُمْপ্রতি তোমাদেরto you
- جَمِيعًاসকলের জন্যেall
- ٱلَّذِىযিনি (এমন যে)the One
- لَهُۥজন্যে তাঁরই (রয়েছে)for Whom
- مُلْكُসার্বভৌমত্ব(is the) dominion
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহের(of) the heavens
- وَٱلْأَرْضِ ۖও পৃথিবীরand the earth
- لَآনেই(There is) no
- إِلَـٰهَ(কোনো) ইলাহgod
- إِلَّاছাড়াexcept
- هُوَতিনিHim
- يُحْىِۦতিনি জীবিত করেনHe gives life
- وَيُمِيتُ ۖও মৃত্যু দেনand causes death
- فَـَٔامِنُوا۟অতএব তোমরা ঈমান আনোSo believe
- بِٱللَّهِউপর আল্লাহরin Allah
- وَرَسُولِهِও তাঁর রাসূলের (উপর)and His Messenger
- ٱلنَّبِىِّনাবীর (উপর)the Prophet
- ٱلْأُمِّىِّনিরক্ষরthe unlettered
- ٱلَّذِىযেthe one who
- يُؤْمِنُঈমান আনেbelieves
- بِٱللَّهِউপর আল্লাহরin Allah
- وَكَلِمَـٰتِهِۦও তাঁর বাণীসমূহের (উপর)and His Words
- وَٱتَّبِعُوهُএবং তোমরা অনুসরণ করো তাঁকেইand follow him
- لَعَلَّكُمْসম্ভবতঃ তোমরাso that you may
- تَهْتَدُونَসঠিক পথ পাবে(be) guided
অনুবাদ
বলঃ হে মানবমন্ডলী! আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশ ও ভূ-মন্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কোন উপাস্য নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তাঁর সেই বার্তাবাহক নিরক্ষর নাবীর প্রতি ঈমান আন। যে আল্লাহ ও তাঁর কালামে বিশ্বাস স্থাপন করে, তোমরা তারই অনুসরণ কর। আশা করা যায়, তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বলে দাও, হে মানব মন্ডলী। তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসূল, সমগ্র আসমান ও যমীনে তার রাজত্ব। একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তাঁর প্রেরিত উম্মী নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর। তাঁর অনুসরণ কর যাতে সরল পথপ্রাপ্ত হতে পার।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘হে মানবকুল! আমি তোমাদের সবার প্রতি ওই আল্লাহ্র রসূল যে, আসমান ও যমীনের বাদশাহী একমাত্র তাঁরই; তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই; তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান; সুতরাং ঈমান আনো আল্লাহ্ এবং তাঁর পড়া-বিহীন, অদৃশ্যের সংবাদদাতা রসূলের উপর, যিনি আল্লাহ্ ও তাঁর বাণীসমূহের উপর ঈমান আনেন এবং তাঁরই গোলামী করো, তবেই তোমরা পথ পাবে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, [O Muḥammad], "O mankind, indeed I am the Messenger of Allāh to you all, [from Him] to whom belongs the dominion of the heavens and the earth. There is no deity except Him; He gives life and causes death." So believe in Allāh and His Messenger, the unlettered prophet, who believes in Allāh and His words, and follow him that you may be guided.
Saheeh International