শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৭১

সূরা আল-আ'রাফ, আয়াত ১৭১ (৭:১৭১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৭৩

۞ وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন আমি বানী ইসরাঈলের উপর পাহাড়কে স্থাপন করি, ওটা ছিল কোন একটি ছায়ার ন্যায়, তারা তখন মনে করেছিল যে, ওটা তাদের উপর পড়ে যাবে। তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে শক্ত হাতে ধারণ কর এবং ওতে যা রয়েছে তা স্মরণ রেখ। আশা করা যায় যে, তোমরা তাকওয়ার অধিকারী হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মত এবং তারা ভয় করতে লাগল যে, সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম, ধর, যা আমি তোমাদের দিয়েছি, দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে, যেন তোমরা বাঁচতে পার।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে স্থাপন করেছি, ওটা ছিলো যেন এক ছায়াদানকারী এবং তারা মনে করলো যে, ওটা তাদের উপর পতিত হবে; ‘গ্রহণ করো দৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে দিয়েছি এবং স্মরণ করো যা তাঁতে রয়েছে, যাতে তোমরা তাক্বওয়ার অধিকারী হও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [mention] when We raised the mountain above them as if it was a dark cloud and they were certain that it would fall upon them, [and Allāh said], "Take what We have given you with determination and remember what is in it that you might fear Allāh."

Saheeh International