শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৭৫

সূরা আল-আ'রাফ, আয়াত ১৭৫ (৭:১৭৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৭৩

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَـٰهُ ءَايَـٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَـٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও, যাকে আমি নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে উহা বর্জন করে। ফলে শাইতান তার পিছনে লেগে যায়, আর সে পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যায়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আপনি তাদেরকে শুনিয়ে দিন, সে লোকের অবস্থা, যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত হয়ে পড়েছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং হে মাহবূব! তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত শুনান, যাকে আমি আমার নিদর্শনাদি দিয়েছি, অতঃপর সে ওইগুলো থেকে পরিষ্কারভাবে বের হয়ে গেছে। তখন শয়তান তাঁর পেছনে লাগলো অতঃপর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And recite to them, [O Muḥammad], the news of him to whom We gave [knowledge of] Our signs, but he detached himself from them; so Satan pursued him, and he became of the deviators.

Saheeh International