শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৭৬
সূরা আল-আ'রাফ, আয়াত ১৭৬ (৭:১৭৬) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَـٰهُ بِهَا وَلَـٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদিAnd if
- شِئْنَاইচ্ছে করতাম আমরাWe willed
- لَرَفَعْنَـٰهُঅবশ্যই আমরা মর্যাদা দিতাম তাকেsurely, We (could) have raised him
- بِهَاদিয়ে তাwith these
- وَلَـٰكِنَّهُۥٓকিন্তু সে[and] but he
- أَخْلَدَঝুঁকে পড়লোadhered
- إِلَىপ্রতিto
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- وَٱتَّبَعَএবং অনুসরণ করলোand followed
- هَوَىٰهُ ۚপ্রবৃত্তির তারhis (vain) desires
- فَمَثَلُهُۥঅতএব তাদের দৃষ্টান্তSo his example
- كَمَثَلِযেমন দৃষ্টান্ত(is) like (the) example
- ٱلْكَلْبِকুকুরের(of) the dog
- إِنযদিif
- تَحْمِلْবোঝা চাপাও তুমিyou attack
- عَلَيْهِউপর তার[on] him
- يَلْهَثْ(জিহ্বা বের করে) হাঁপাতে থাকেhe lolls out his tongue
- أَوْঅথবাor
- تَتْرُكْهُছেড়ে দাও তাকেif you leave him
- يَلْهَث ۚ(তবুও জিহ্বা বের করে) হাঁপাতে থাকেhe lolls out his tongue
- ذَّٰلِكَএটাThat
- مَثَلُদৃষ্টান্ত(is the) example
- ٱلْقَوْمِ(ঐ)সম্প্রদায়ের(of) the people
- ٱلَّذِينَযারাwho
- كَذَّبُوا۟মিথ্যারোপ করেছেdenied
- بِـَٔايَـٰتِنَا ۚপ্রতি নিদর্শনগুলোর আমাদের[in] Our Signs
- فَٱقْصُصِসুতরাং বর্ণনা করোSo relate
- ٱلْقَصَصَএই কাহিনীগুলোকেthe story
- لَعَلَّهُمْযাতে তারাso that they may
- يَتَفَكَّرُونَচিন্তা করেreflect
অনুবাদ
আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার (প্রবৃত্তির) অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়, ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে জিহবা বের করে হাঁপায়, আবার কষ্ট না দিলেও জিহবা বের করে হাঁপাতে থাকে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই উদাহরণ হল সেই সম্প্রদায়ের জন্য। তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাক, হয়তো তারা এটা নিয়ে চিন্তা-ভাবনা করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি ইচ্ছা করলে নিদর্শনসমূহের কারণে তাকে উঠিয়ে নিতাম; কিন্তু সে তো যমীনকে জড়িয়ে ধরে রেখেছে এব স্বীয় কু-প্রবৃত্তির অনুসারী হয়েছে; সুতরাং তাঁর অবস্থা কুকুরের ন্যায়-তুমি তাঁর উপর হামলা করলে সেটা জিহবা বের করে দেয় এবং ছেড়ে দিলেও জিহ্বা বের করে দেয়। এ অবস্থা হচ্ছে তাদেরই, যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আপনি উপদেশ শুনান, যাতে তারা চিন্তা করে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if We had willed, We could have elevated him thereby, but he adhered [instead] to the earth and followed his own desire. So his example is like that of the dog: if you chase him, he pants, or if you leave him, he [still] pants. That is the example of the people who denied Our signs. So relate the stories that perhaps they will give thought.
Saheeh International