শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৮৫

সূরা আল-আ'রাফ, আয়াত ১৮৫ (৭:১৮৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৭৪

أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি আল্লাহর সৃষ্টি আকাশসমূহ ও পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে কোন গভীর চিন্তা করেনা? এবং তাদের জীবনে নির্দিষ্ট মেয়াদটি পূর্ণ হওয়ার সময়টি হয়তো বা নিকটে এসে পড়েছে, তারা কি এটাও চিন্তা করেনা? এরপর তারা আর কোন কথায় ঈমান আনবে?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তা’আলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুতঃ এরপর কিসের উপর ঈমান আনবে?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা কি লক্ষ্য করে নি আসমানসমূহ ও যমীনের রাজত্বের মধ্যে এবং যে বস্তু আল্লাহ্‌ সৃষ্টি করেছেন তাঁর মধ্যে আর এটার মধ্যেও যে, সম্ভবতঃ তাদের প্রতিশ্রুতি নিকটবর্তী হয়ে গেছে? সুতরাং এরপর আর কোন কথার উপর বিশ্বাস স্থাপন করবে?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do they not look into the realm of the heavens and the earth and everything that Allāh has created and [think] that perhaps their appointed time has come near? So in what statement [i.e., message] hereafter will they believe?

Saheeh International