শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৮৯
সূরা আল-আ'রাফ, আয়াত ১৮৯ (৭:১৮৯) - শব্দে শব্দে অর্থ
۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَـٰلِحًا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ
শব্দে শব্দে অর্থ
- هُوَ(আল্লাহ) তিনিইHe
- ٱلَّذِىযিনি(is) the One Who
- خَلَقَكُمসৃষ্টি করেছেন তোমাদেরকেcreated you
- مِّنহতেfrom
- نَّفْسٍۢব্যক্তিa soul
- وَٰحِدَةٍۢএকইsingle
- وَجَعَلَএবং বানিয়েছেনand made
- مِنْهَاহতে তাfrom it
- زَوْجَهَاজোড়া তারits mate
- لِيَسْكُنَযেন সে শান্তি পায়that he might live
- إِلَيْهَا ۖকাছে তারwith her
- فَلَمَّاঅতঃপর যখনAnd when
- تَغَشَّىٰهَاসে তাকে ঢেকে নেয় (সংগত হয়)he covers her
- حَمَلَتْ(স্ত্রী) গর্ভধারণ করেshe carries
- حَمْلًاগর্ভa burden
- خَفِيفًۭاলঘুlight
- فَمَرَّتْঅতঃপর সে চলাচল করেand continues
- بِهِۦ ۖনিয়ে তাwith it
- فَلَمَّآঅতঃপর যখনBut when
- أَثْقَلَتভারী হয়she grows heavy
- دَّعَوَاদু'জনেই দোয়া করেthey both invoke
- ٱللَّهَআল্লাহর (কাছে)Allah
- رَبَّهُمَا(যিনি) তাদের উভয়ের রবtheir Lord
- لَئِنْঅবশ্যই যদিIf
- ءَاتَيْتَنَاদাও তুমি আমাদেরYou give us
- صَـٰلِحًۭاপূর্ণাঙ্গ ও সন্তানa righteous (child)
- لَّنَكُونَنَّআবশ্যই আমরা হবোsurely we will be
- مِنَঅন্তর্ভুক্তamong
- ٱلشَّـٰكِرِينَকৃতজ্ঞদেরthe thankful
অনুবাদ
তিনিই আল্লাহ যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন সে তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারে। অতঃপর যখন সে তার সাথে মিলনে প্রবৃত্ত হয় তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভ ধারণ করে, আর ওটা নিয়ে চলাফেরা করতে থাকে। যখন তার গর্ভ গুরুভার হয় তখন তারা উভয়েই তাদের রবের কাছে প্রার্থনা করেঃ আপনি যদি আমাদেরকে সৎ সন্তান দান করেন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে; আর তার থেকেই তৈরী করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন, সে গর্ভবতী হল। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনিই, যিনি তোমাদেরকে একটা মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, এবং সেটা থেকেই তাঁর সঙ্গীনী সৃষ্টি করেছেন যেন তাঁর নিকট থেকে শান্তি পায়। অতঃপর যখন পুরুষ তাকে ছেয়ে ফেলেছে, তখন সে এক লঘু গর্ভধারণ করেছে এবং সেটা নিয়েই সে চলাফেরা করেছে। অতঃপর যখন গর্ভ ভারী হয়ে পড়লো, তখন তারা উভয়ে আপন রবের নিকট প্রার্থনা করলো, ‘অবশ্যই যদি তুমি আমাদেরকে যেমনি চাই তেমনি সন্তান দান করো, তবে আমরা নিঃসন্দেহে কৃতজ্ঞ হবো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is He who created you from one soul and created from it its mate that he might dwell in security with her. And when he [i.e., man] covers her, she carries a light burden [i.e., a pregnancy] and continues therein. And when it becomes heavy, they both invoke Allāh, their Lord, "If You should give us a good [child], we will surely be among the grateful."
Saheeh International