শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ১৯০

সূরা আল-আ'রাফ, আয়াত ১৯০ (৭:১৯০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৭৫

فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَـٰلِحًا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَـٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর তিনি যখন তাদেরকে সৎ ও সুস্থ সন্তান দান করেন তখন তারা আল্লাহর দেয়া এই দানে অংশী স্থাপন করে, কিন্তু তারা যাকে অংশী করে আল্লাহ তার অনেক উর্ধ্বে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভাল দান করা হল, তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরী করতে লাগল। বস্তুতঃ আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু উর্ধে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন তিনি তাদেরকে যেমনই উচিত তেমনি সন্তান দান করলেন, তখন তারা তাঁর দানের মধ্যে তাঁর শরীক দাঁড় করালো; কিন্তু, তাদের শির্ক হতে আল্লাহ্‌ বহু ঊর্ধ্বে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But when He gives them a good [child], they ascribe partners to Him concerning that which He has given them. Exalted is Allāh above what they associate with Him.

Saheeh International