শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ২৩

সূরা আল-আ'রাফ, আয়াত ২৩ (৭:২৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৩

قَالَا رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বললঃ হে আমাদের রাব্ব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা উভয়ে বললঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা উভয়ে আরয করলো, ‘হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি’। সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: নিজেদের ওপর জুলুমের ক্ষমা (আদম আ.)