শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ২৮

সূরা আল-আ'রাফ, আয়াত ২৮ (৭:২৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৩

وَإِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ ۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তারা কোন লজ্জাস্কর ও অশ্লীল আচরণ করে তখন তারা বলেঃ আমরা আমাদের পূর্ব-পুরুষদেরকে এসব কাজ করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এটা করতে নির্দেশ দিয়েছেন। তুমি বলঃ না আল্লাহ কখনও অশ্লীল ও লজ্জাস্কর আচরণের নির্দেশ দেননা, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলছ যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নেই?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা যখন কোন মন্দ কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দকাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ কর, যা তোমরা জান না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তারা কোন অশ্লীল আচরণ করে, তখন বলে, আমরা এর উপর আমাদের পূর্ব পুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহও আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। আপনি বলুন, ‘নিশ্চয় আল্লাহ্‌ অশ্লীল আচরণের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ্‌ সম্বন্ধে এমন কিছু বলছো, তোমাদের নিকট যার কোন খবর নেই’?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when they commit an immorality, they say, "We found our fathers doing it, and Allāh has ordered us to do it." Say, "Indeed, Allāh does not order immorality. Do you say about Allāh that which you do not know?"

Saheeh International