শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৩১

সূরা আল-আ'রাফ, আয়াত ৩১ (৭:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৪

۞ يَـٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ কর, আর খাও এবং পান কর। তবে অপব্যয় ও অমিতাচার করবেনা, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদের ভালবাসেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে আদম সন্তানগণ! স্বীয় সুন্দর পোশাক পরিধান করো যখন মসজিদে যাও এবং আহার করো ও পান করো আর সীমাতিক্রম করো না। নিঃসন্দেহে, সীমাতিক্রমকারীদের তিনি পছন্দ করেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O children of Adam, take your adornment [i.e., wear your clothing] at every masjid, and eat and drink, but be not excessive. Indeed, He likes not those who commit excess.

Saheeh International