শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৪৬

সূরা আল-আ'রাফ, আয়াত ৪৬ (৭:৪৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৬

وَبَيْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ ۚ وَنَادَوْا۟ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَـٰمٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এই উভয় শ্রেণীর লোকদের মাঝে পার্থক্যকারী একটি পর্দা রয়েছে। এবং আ‘রাফে (জান্নাত ও জাহান্নামের ঊর্ধ্বস্থানে) কিছু লোক থাকবে, তারা প্রত্যেককে লক্ষণ ও চিহ্ন দ্বারা চিনতে পারবে। তারা জান্নাতবাসীকে ডেকে বলবেঃ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক; তখনো তারা জান্নাতে প্রবেশ করেনি বটে, কিন্তু তারা প্রবেশ করার আকাংখা করবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং জান্নাত ও দোযখের মধ্যখানে একটা পর্দা আছে; এবং ‘আ’রাফ’ এ কিছু লোক থাকবে, যারা উভয় দললে তাদের চিহ্নগুলো দ্বারা চিনবে এবং তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, ‘শাস্তি (বর্ষিত) হোক তোমাদের উপর’। এরা জান্নাতে প্রবেশ করে নি, অথচ সেটার আকাঙ্খা রাখে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And between them will be a partition [i.e., wall], and on [its] elevations are men who recognize all by their mark. And they call out to the companions of Paradise, "Peace be upon you." They have not [yet] entered it, but they long intensely.

Saheeh International