শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৪৭

সূরা আল-আ'রাফ, আয়াত ৪৭ (৭:৪৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৬

۞ وَإِذَا صُرِفَتْ أَبْصَـٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَـٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

পরন্ত জাহান্নামীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া হবে, তখন তারা (আ‘রাফবাসীরা) বলবেঃ হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে, তখন বলবেঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদের দৃষ্টি দোযখবাসীদের প্রতি ফিরবে (তখন তারা) বলবে, ‘হে আমাদের রব! আমাদেরকে যালিমদের সঙ্গী করো না’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when their eyes are turned toward the companions of the Fire, they say, "Our Lord, do not place us with the wrongdoing people."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: জালিমদের সঙ্গী না করা