শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৫০

সূরা আল-আ'রাফ, আয়াত ৫০ (৭:৫০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৬

وَنَادَىٰٓ أَصْحَـٰبُ ٱلنَّارِ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ أَنْ أَفِيضُوا۟ عَلَيْنَا مِنَ ٱلْمَآءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ ۚ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلْكَـٰفِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেঃ আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ প্রদত্ত তোমাদের জীবিকা হতে কিছু প্রদান কর। তারা বলবেঃ আল্লাহ এ দু’টি জিনিস কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

দোযখীরা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ তোমাদেরকে যে রুযী দিয়েছেন, তা থেকেই কিছু দাও। তারা বলবেঃ আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্যে নিষিদ্ধ করেছেন,

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং দোযখবাসীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, ‘আমাদেরকে তোমাদের পানির কিছু ছিটে-ফোটা দাও, অথবা ওই খাদ্য থেকে, যা আল্লাহ্‌ তোমাদেরকে প্রদান করেছেন’। বলবে ‘নিশ্চয় আল্লাহ্‌ এ দু’টিকে কাফিরদের উপর হারাম করেছেন;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And the companions of the Fire will call to the companions of Paradise, "Pour upon us some water or from whatever Allāh has provided you." They will say, "Indeed, Allāh has forbidden them both to the disbelievers

Saheeh International