শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৫৪
সূরা আল-আ'রাফ, আয়াত ৫৪ (৭:৫৪) - শব্দে শব্দে অর্থ
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ ٱلْخَلْقُ وَٱلْأَمْرُ ۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- رَبَّكُمُরব তোমাদেরyour Lord
- ٱللَّهُআল্লাহ-ই(is) Allah
- ٱلَّذِىযিনিthe One Who
- خَلَقَসৃষ্টি করেছেনcreated
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহকেthe heavens
- وَٱلْأَرْضَও পৃথিবীকেand the earth
- فِىমধ্যেin
- سِتَّةِছয়six
- أَيَّامٍۢদিনেরepochs
- ثُمَّএরপরthen
- ٱسْتَوَىٰসমাসীন হনHe ascended
- عَلَىউপরon
- ٱلْعَرْشِআরশেরthe Throne
- يُغْشِىতিনি ঢেকে দেনHe covers
- ٱلَّيْلَরাতকেthe night
- ٱلنَّهَارَদিনের (উপর)(with) the day
- يَطْلُبُهُۥসে অনুসরণ করে তাকেseeking it
- حَثِيثًۭاদ্রুতগতিতেrapidly
- وَٱلشَّمْسَএবং সূর্যand the sun
- وَٱلْقَمَرَও চাঁদand the moon
- وَٱلنُّجُومَও তারকাগুলোand the stars
- مُسَخَّرَٰتٍۭঅনুগতsubjected
- بِأَمْرِهِۦٓ ۗপ্রতি তাঁর নির্দেশেরby His command
- أَلَاজেনে রাখোUnquestionably
- لَهُজন্যে তাঁরইfor Him
- ٱلْخَلْقُসৃষ্টি(is) the creation
- وَٱلْأَمْرُ ۗএবং নির্দেশ (তাঁরই)and the command
- تَبَارَكَবড় কল্যাণময়blessed
- ٱللَّهُআল্লাহ(is) Allah
- رَبُّরবLord
- ٱلْعَـٰلَمِينَবিশ্বজগতের(of) the worlds
অনুবাদ
নিশ্চয়ই তোমাদের রাব্ব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে ত্বরিত গতিতে; সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজী সবই তাঁর হুকুমের অনুগত। জেনে রেখ, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের রাব্ব আল্লাহ হলেন বারাকাতময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর অধিষ্টিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমতাবস্থায় যে, দিন দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র দৌড় স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখ, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ, বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় তোমাদের রব আল্লাহ্, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপরে ইস্তিওয়া ফরমান (‘সমাসীন’ হন), যেমনি তাঁর জন্য শোভা পায়; রাত দিনকে একটাকে অপরটা দ্বারা আচ্ছাদিত করেন, যাতে সেটার পেছনে দ্রুত সংলগ্ন হয়ে আসে এবং সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, সবই তাঁর নির্দেশ মেনে চলতে বাধ্য। শুনো! তাঁরই হাতে রয়েছে সৃষ্টি করা এবং নির্দেশ দেওয়া। আল্লাহ্ বড়ই বরকতময়, যিনি রব সমগ্র সৃষ্টি জগতের।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, your Lord is Allāh, who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He covers the night with the day, [another night] chasing it rapidly; and [He created] the sun, the moon, and the stars, subjected by His command. Unquestionably, His is the creation and the command; blessed is Allāh, Lord of the worlds.
Saheeh International