শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৫৭
সূরা আল-আ'রাফ, আয়াত ৫৭ (৭:৫৭) - শব্দে শব্দে অর্থ
وَهُوَ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَـٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَـٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ ٱلْمَآءَ فَأَخْرَجْنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۚ كَذَٰلِكَ نُخْرِجُ ٱلْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَهُوَএবং তিনি (আল্লাহ)And He
- ٱلَّذِىযিনি(is) the One Who
- يُرْسِلُপাঠানsends
- ٱلرِّيَـٰحَবাতাসthe winds
- بُشْرًۢاসুসংবাদস্বরূপ(as) glad tidings
- بَيْنَমাঝেfrom
- يَدَىْহাতেরbefore
- رَحْمَتِهِۦ ۖঅনুগ্রহের তাঁরHis Mercy
- حَتَّىٰٓএমনকিuntil
- إِذَآযখনwhen
- أَقَلَّتْবয়ে নিয়ে আসেthey have carried
- سَحَابًۭاমেঘমালাclouds
- ثِقَالًۭاভারীheavy
- سُقْنَـٰهُআমরা চালনা করি তাWe drive them
- لِبَلَدٍۢজন্যে ভূখন্ডেরto a land
- مَّيِّتٍۢনির্জীবdead
- فَأَنزَلْنَاঅতঃপর আমরা বর্ষণ করিthen We send down
- بِهِদ্বারা তাfrom it
- ٱلْمَآءَপানিthe water
- فَأَخْرَجْنَاঅতঃপর আমরা উৎপাদন করিthen We bring forth
- بِهِۦদিয়ে তাfrom it
- مِنরকমের(of)
- كُلِّপ্রত্যেকall (kinds)
- ٱلثَّمَرَٰتِ ۚফলমূল(of) fruits
- كَذَٰلِكَএভাবেইThus
- نُخْرِجُআমরা বের করবোWe will bring forth
- ٱلْمَوْتَىٰমৃতদেরকেthe dead
- لَعَلَّكُمْসম্ভবতঃ তোমরাso that you may
- تَذَكَّرُونَশিক্ষা নিবেtake heed
অনুবাদ
সেই আল্লাহই স্বীয় রাহমাতের (বৃষ্টির) আগে বাতাসকে সুসংবাদ বহনকারী রূপে প্রেরণ করেন। যখন ঐ বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে তখন আমি ঐ মেঘমালাকে কোন নির্জীব ভূ-খন্ডের দিকে প্রেরণ করি। অতঃপর ওটা হতে বারিধারা বর্ষণ করি, তারপর সেই পানির সাহায্যে সেখানে সর্ব প্রকার ফল ফলাদি উৎপাদন করি। এমনিভাবেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পার।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ন মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হঁ্যাকিয়ে দেই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনি ভাবে মৃতদেরকে বের করব-যাতে তোমরা চিন্তা কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তিনিই হন, যিনি বায়ুসমূহ প্রেরণ করেন তাঁর দয়ার প্রাক্কালে সুসংবাদ শুনানোর জন্য; শেষ পর্যন্ত, যখন সেগুলো ভারী বাদল বহন করে নিয়ে আসে তখন আমি সেটাকে কোন নির্জীব শহরের দিকে চালনা করি; অতঃপর তা থেকে বৃষ্টি বর্ষণ করি, তাঁরপর তা দ্বারা বিভিন্ন প্রকারের ফল উৎপন্ন করি। অনুরূপভাবে, আমি মৃতদেরকে বের করবো; যাতে তোমরা উপদেশ মান্যকরো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And it is He who sends the winds as good tidings before His mercy [i.e., rainfall] until, when they have carried heavy rainclouds, We drive them to a dead land and We send down rain therein and bring forth thereby [some] of all the fruits. Thus will We bring forth the dead; perhaps you may be reminded.
Saheeh International