শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৬৪

সূরা আল-আ'রাফ, আয়াত ৬৪ (৭:৬৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৮

فَكَذَّبُوهُ فَأَنجَيْنَـٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِى ٱلْفُلْكِ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا عَمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে (আযাব হতে) রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে অমান্য করেছিল, তাদেরকে ডুবিয়ে মারলাম। বস্তুতঃ নিঃসন্দেহে তারা ছিল এক অন্ধ সম্প্রদায়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত, তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর তারা তাকে অস্বীকার করেছে। তাঁরপর আমি তাকে ও যারা তাঁর সাথে কিশ্‌তীতে ছিলো তাদেরকে রক্ষা করেছি; এবং আহার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্নকারীদের নিমজ্জিত করেছি। নিশ্চয় তারা ছিলো এক অন্ধ সম্প্রদায়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But they denied him, so We saved him and those who were with him in the ship. And We drowned those who denied Our signs. Indeed, they were a blind people.

Saheeh International