শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৭২

সূরা আল-আ'রাফ, আয়াত ৭২ (৭:৭২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৯

فَأَنجَيْنَـٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۖ وَمَا كَانُوا۟ مُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর আমি তাকে (হুদকে) এবং তার সঙ্গী-সাথীদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম, আর যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা ঈমানদার ছিলনা তাদের মূলোৎপাটন করে ছাড়লাম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। তারা মান্যকারী ছিল না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর আমি তাকে এবং তাঁর সঙ্গীদেরকে স্বীয় এক মহা দয়া পূর্বক উদ্ধার করেছি এবং যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতো তাদেরকে নির্মূল করেছি আর তারা ঈমান আনয়নকারী ছিলো না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So We saved him and those with him by mercy from Us. And We eliminated those who denied Our signs, and they were not [at all] believers.

Saheeh International