শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৮২
সূরা আল-আ'রাফ, আয়াত ৮২ (৭:৮২) - শব্দে শব্দে অর্থ
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمَاএবং নাAnd not
- كَانَছিলোwas
- جَوَابَউত্তর(the) answer
- قَوْمِهِۦٓজাতির তার(of) his people
- إِلَّآএ ছাড়াexcept
- أَنযেthat
- قَالُوٓا۟তারা বলেছিলোthey said
- أَخْرِجُوهُمবের করে দাও তাদেরDrive them out
- مِّنহতেof
- قَرْيَتِكُمْ ۖজনপদ তোমাদেরyour town
- إِنَّهُمْনিশ্চয়ই তারাIndeed, they
- أُنَاسٌۭ(এমন) লোক(are) people
- يَتَطَهَّرُونَযারা অতি পবিত্র থাকতে চায়who keep themselves pure
অনুবাদ
তার জাতির লোকদের এটা ছাড়া আর কোন জবাবই ছিলনা যে, এদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা নিজেদেরকে বড় পবিত্র রাখতে চায়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাঁর সম্প্রদায় এ ছাড়া কোন উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাঁর সম্প্রদায়ের কোন উত্তরই ছিলো না, কিন্তু এ কথাই বলা যে, ‘তাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও! এসব লোক তো পবিত্রতা চায়’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure."
Saheeh International