শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৮৩

সূরা আল-আ'রাফ, আয়াত ৮৩ (৭:৮৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৬১

فَأَنجَيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَـٰبِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

পরিশেষে, আমি তাকে এবং তার পরিবারের লোকদেরকে, তার স্ত্রী ছাড়া, শাস্তি হতে রক্ষা করেছিলাম, তার স্ত্রী তাদের সাথে পিছনেই রয়ে গিয়েছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি তাকে এবং তাঁর পরিবার পরিজনকে রক্ষা করেছি, কিন্তু তাঁর স্ত্রী; সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers].

Saheeh International