শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৯৩

সূরা আল-আ'রাফ, আয়াত ৯৩ (৭:৯৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৬২

فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍ كَـٰفِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে তাদের নিকট হতে এ কথা বলে বেরিয়ে এলোঃ হে আমার জাতি! আমি আমার রবের বার্তা তোমাদের নিকট পৌঁছিয়েছি এবং সৎ উপদেশ দিয়েছি। সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করতে পারি?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বললঃ হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্যে কেন দুঃখ করব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর শো’আয়ব তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো, ‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের নিকট আমার রবের (প্রেরিত) বাণী পৌছিয়েছি এবং তোমাদের মঙ্গলের জন্য উপদেশ দিয়েছি; সুতরাং (আমি) কি করে সমবেদনা প্রকাশ করি কাফিরদের জন্য?’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And he [i.e., Shuʿayb] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the messages of my Lord and advised you, so how could I grieve for a disbelieving people?"

Saheeh International