শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৯৫
সূরা আল-আ'রাফ, আয়াত ৯৫ (৭:৯৫) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَـٰهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপরThen
- بَدَّلْنَاবদলে দিয়েছি আমরাWe changed
- مَكَانَঅবস্থাকে(in) place
- ٱلسَّيِّئَةِখারাপ(of) the bad
- ٱلْحَسَنَةَভালোতেthe good
- حَتَّىٰশেষ পর্যন্তuntil
- عَفَوا۟তারা প্রাচুর্য লাভ করেthey increased
- وَّقَالُوا۟ও তারা বলেand said
- قَدْনিশ্চয়ইVerily
- مَسَّস্পর্শ করেছিলো(had) touched
- ءَابَآءَنَاপূর্বপুরুষদেরকেও আমাদেরour forefathers
- ٱلضَّرَّآءُকষ্টেthe adversity
- وَٱلسَّرَّآءُও স্বাচ্ছন্দand the ease
- فَأَخَذْنَـٰهُمতখন আমরা ধরেছি তাদেরকেSo We seized them
- بَغْتَةًۭহঠাৎsuddenly
- وَهُمْঅথচ তারাwhile they
- لَاনা(did) not
- يَشْعُرُونَটেরও পায়perceive
অনুবাদ
অতঃপর আমি তাদের দুরাবস্থাকে সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছি। অবশেষে তারা খুব প্রাচুর্যের অধিকারী হয়, আর তারা (অকৃতজ্ঞ স্বরে) বলেঃ আমাদের পূর্ব-পুরুষরাও এভাবে দুঃখ ভোগ করেছে। অতঃপর অকস্মাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম, কিন্তু তারা কিছুই বুঝতে পারলনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছে। এমনকি তারা অনেক বেড়ে গিয়েছি এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ-দাদাদের উপরও এমন আনন্দ-বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আমি অকল্যাণের স্থানকে কল্যাণে বদলে দিয়েছি; অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেলো আর বললো, ‘নিশ্চয় আমাদের পূর্ব পুরুষদের নিকটও দুঃখ আর সুখ পৌছেছিলো’। অতঃপর আমি তাদেরকে আকস্মিকভাবে তাদের অজ্ঞাতসারে পাকড়াও করেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then We exchanged in place of the bad [condition], good, until they increased [and prospered] and said, "Our fathers [also] were touched with hardship and ease." So We seized them suddenly while they did not perceive.
Saheeh International