শব্দে শব্দে কুরআন › সূরা আল-মাআরিজ › আয়াত ৪২

সূরা আল-মাআরিজ, আয়াত ৪২ (৭০:৪২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭০

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতএব তাদেরকে বাক-বিতন্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকতে দাও, যে দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং তাদেরকে ছেড়ে দাও তারা তাদের অনর্থক কার্যাদিতে পড়ে থাকুক এবং খেলা-তামাশা করতে থাকুক; শেষ পর্যন্ত তারা তাদের ওই দিনের সাক্ষাৎ পাবে, যার ওয়াদা তাদেরকে দেওয়া হচ্ছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised -

Saheeh International