শব্দে শব্দে কুরআন › সূরা আল-জীন › আয়াত ১৩

সূরা আল-জীন, আয়াত ১৩ (৭২:১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭২

وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ ۖ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোন ক্ষতি কিংবা জোর জবরদস্তির আশংকা থাকবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে, সে লোকসান ও জোর-জবরের আশংকা করে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং এ যে, আমরা যখন হিদায়ত শুনেছি তখন সেটার প্রতি ঈমান এনেছি। অতঃপর যে কেউ আপন রবের উপর ঈমান এনেছে; তখন তার না আছে কোন হ্রাস পাবার ভয় এবং না বৃদ্ধি পাবার।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when we heard the guidance [i.e., the Qur’ān], we believed in it. And whoever believes in his Lord will not fear deprivation or burden.

Saheeh International