শব্দে শব্দে কুরআন › সূরা আল-জীন › আয়াত ২৩

সূরা আল-জীন, আয়াত ২৩ (৭২:২৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৩

إِلَّا بَلَـٰغًا مِّنَ ٱللَّهِ وَرِسَـٰلَـٰتِهِۦ ۚ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। যারা আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

কিন্তু আল্লাহ তা’আলার বাণী পৌছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কিন্তু আল্লাহ্‌র পয়গাম পৌঁছানো এবং তার রিসালতের বাণীসমূহ। এবং যে আল্লাহ্‌ ও তার রসূলের নির্দেশ অমান্য করে, তবে নিশ্চয় তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, যাতে সদা-সর্বদা থাকবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But [I have for you] only notification from Allāh, and His messages." And whoever disobeys Allāh and His Messenger - then indeed, for him is the fire of Hell; they will abide therein forever.

Saheeh International