শব্দে শব্দে কুরআন › সূরা আল-আনফাল › আয়াত ২৬

সূরা আল-আনফাল, আয়াত ২৬ (৮:২৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৯ · পৃষ্ঠা ১৮০

وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

স্মরণ কর, যখন তোমরা ভূ-পৃষ্ঠে খুব দুর্বলরূপে পরিগণিত হতে, আর তোমরা এই শংকায় নিপতিত থাকতে যে, লোকেরা অকস্মাৎ তোমাদেরকে ধরে নিয়ে যাবে। (এই অবস্থায়) আল্লাহই তোমাদেরকে (মাদীনায়) আশ্রয় দেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন, আর পবিত্র বস্তু দ্বারা তোমাদের জীবিকা দান করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর স্মরণ কর, যখন তোমরা ছিলে অল্প, পরাজিত অবস্থায় পড়েছিলে দেশে; ভীত-সস্ত্রস্ত্র ছিলে যে, তোমাদের না অন্যেরা ছোঁ মেরে নিয়ে যায়। অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয়ের ঠিকানা দিয়েছেন, স্বীয় সাহায্যের দ্বারা তোমাদিগকে শক্তি দান করেছেন এবং পরিচ্ছন্ন জীবিকা দিয়েছেন যাতে তোমরা শুকরিয়া আদায় কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং স্মরণ করো! যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে, রাজ্যে দমিত অবস্থায়; আশঙ্কা করতে লোকেরা তোমাদেরকে কখনো অপহরণ করে নিয়ে যাচ্ছে কিনা, তখন তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং স্বীয় সাহায্য দ্বারা শক্তি দান করেছেন আর পবিত্র বস্তুসমূহ তোমাদেরকে জীবিকারূপে প্রদান করেছেন যাতে তোমরা কৃতজ্ঞ হও।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And remember when you were few and oppressed in the land, fearing that people might abduct you, but He sheltered you, supported you with His victory, and provided you with good things - that you might be grateful.

Saheeh International